প্রবাসীদের জন্য আরবি ভাষা (ই-বুক)
Original price was: ৳450.00.৳250.00Current price is: ৳250.00.
-
🎯 বইটিতে যা রয়েছে:
- ০১ — দৈনন্দিন ব্যবহৃত বাক্য (৩০টি অধ্যায়, ৬০০+ বাক্য)
- ০২ — প্রয়োজনীয় কথোপকথন (২০টি অধ্যায়, ৫৫০+ বাক্য)
- ০৩ — গুরুত্বপূর্ণ শব্দভান্ডার (৫৮টি অধ্যায়, ১২০০+ শব্দ)
- ০৪ — বেসিক গ্রামার
- ০৫ — অনুশীলন
-
📱 ফরম্যাট: পিডিএফ (মোবাইল ও ট্যাবলেটে পড়ার জন্য ১০০% উপযোগী)
Description
নতুন একটা দেশে পা রাখার প্রথম দিনগুলো সবচেয়ে কঠিন হয়ে যায় যখন ভাষাটা অচেনা থাকে। বস কী বলছেন বুঝতে না পারা, ডাক্তারকে নিজের সমস্যা বোঝাতে না পারা, রাস্তায় একা হারিয়ে যাওয়ার ভয় — এসব ছোট ছোট মুহূর্তই প্রবাস জীবনকে কঠিন করে তোলে।
প্রবাসীদের এই বাস্তব সমস্যাগুলোর একটা কার্যকর ও স্থায়ী সমাধান দিতে Migrants Guide নিয়ে এলো “প্রবাসীদের জন্য আরবি ভাষা” বইটি। এটি কোনো একাডেমিক বা কঠিন ব্যাকরণে ভরা বই নয়; বরং প্রবাস জীবনের প্রতিদিনের বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি একটি ব্যবহারিক ই-বুক। এখানে দরকারি প্রতিটি আরবি বাক্য ও শব্দার্থ বাংলা উচ্চারণ এবং অর্থসহ সাজানো হয়েছে।
এই বই কাদের জন্য
- যারা প্রথমবার আরব দেশে (সৌদি আরব, দুবাই – আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ইত্যাদি) কাজের জন্য যাচ্ছেন
- যারা ইতিমধ্যে প্রবাসে আছেন কিন্তু দৈনন্দিন আরবিতে এখনও স্বচ্ছন্দ না
- যারা আরবি বর্ণমালা ও বেসিক ব্যাকরণের একদম শূন্য থেকে শুরু করতে চান
কীভাবে শেখানো হয়েছে
প্রতিটি বাক্য/শব্দ তিনভাবে দেখানো আছে — মূল আরবি লেখা, বাংলা উচ্চারণ, আর বাংলা অর্থ। বইয়ের শুরুতেই একটা সহজ ব্যবহার-নির্দেশিকা দেওয়া আছে, যাতে ধাপে ধাপে শেখা যায়: আগে আরবি লেখাটা দেখা, তারপর বাংলা উচ্চারণ দেখে বলার চেষ্টা করা, তারপর অর্থ বুঝে নেওয়া — প্রতিদিন অন্তত কয়েকটা করে চর্চা করলে সহজেই মনে থেকে যায়।
বইয়ের ভেতরে কী আছে (৫টি ভাগে সাজানো)
০১ — দৈনন্দিন ব্যবহৃত বাক্য (৩০টি অধ্যায়, ৬০০+ বাক্য) পরিচয় ও শুভেচ্ছা, কর্মক্ষেত্র, কেনাকাটা, স্বাস্থ্য ও হাসপাতাল, পরিবহন, পুলিশ ও জরুরি পরিস্থিতি, নামাজ ও মসজিদ, বসের সাথে কথা বলা, পরিবার, দৈনন্দিন রুটিন — এমন ৩০টি বাস্তব পরিস্থিতির বাক্য, প্রতি অধ্যায়ে ২০টি করে।
০২ — প্রয়োজনীয় কথোপকথন (২০টি অধ্যায়, ৫৫০+ বাক্য) বিমানের টিকিট বুকিং, এয়ারপোর্ট ইমিগ্রেশন, বাসা ভাড়া নেওয়া, পাসপোর্ট হারালে কী করবেন, বকেয়া বেতন চাওয়া, টাকা পাঠানো, অ্যাম্বুলেন্স কল করা, ফাইনাল এক্সিট — সম্পূর্ণ কথোপকথন আকারে, দুই পক্ষের বাক্যসহ।
০৩ — গুরুত্বপূর্ণ শব্দভান্ডার (৫৮টি অধ্যায়, ১২০০+ শব্দ) বিষয়ভিত্তিক ভাগ করা — খাবার, রঙ, ফল, পশুপাখি, হাসপাতাল ও ঔষধ, বিমানবন্দর, পেশা, সংখ্যা, ভিসা ও ভ্রমণ, পুলিশ ও আইনি শব্দ, নিয়োগকর্তা/মালিক সম্পর্কিত শব্দ ইত্যাদি।
০৪ — বেসিক গ্রামার আরবি বর্ণমালা ও উচ্চারণ, বিশেষ্য (ইসিম), সর্বনাম (যমীর), ক্রিয়া (ফেয়ল), অব্যয় (হরফ) — সহজ বাংলায় উদাহরণসহ ব্যাখ্যা।
০৫ — অনুশীলন শেখা জিনিস কতটা মনে থাকলো, সেটা যাচাই করার জন্য দৈনন্দিন বাক্য, কথোপকথন, শব্দার্থ ও গ্রামার — চার ভাগেই আলাদা প্র্যাকটিস প্রশ্ন, উত্তরসহ।
কেন এই বইটি
- সহজ ভাষায় লেখা — আরবি স্ক্রিপ্ট পড়তে না জানলেও প্রতিটি বাক্যের পাশে বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া আছে
- বাস্তব পরিস্থিতি-ভিত্তিক — একাডেমিক ভোকাবুলারি না, বরং কাজ, বাসা, হাসপাতাল, পুলিশের মতো বাস্তব দরকারের বাক্য
- গোছানো কাঠামো — ৫ ভাগে ভাগ করা, তাই যেকোনো টপিক দরকারমতো সহজে খুঁজে পাওয়া যায়
- অনুশীলনসহ — শুধু পড়া না, উত্তরসহ প্র্যাকটিস প্রশ্ন দিয়ে যাচাই করে নেওয়ার সুযোগ
- সবসময় সাথে রাখা যায় — ই-বুক হওয়ায় মোবাইলে রাখলে যেকোনো সময় দেখে নেওয়া যায়, ইন্টারনেট না থাকলেও
প্রবাসীদের জন্য আরবি ভাষা (ই-বুক)
Q & A
প্রবাসীদের জন্য আরবি ভাষা (ই-বুক)






Reviews
There are no reviews yet